ঢাকা, মে ৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পাঁচ দিনব্যাপী তৃতীয় আন্তর্জাতিক টেলিকম মেলা-২০০৯ আগামী ৮ জুন থেকে ঢাকায় শুরু হচ্ছে । বাংলাদেশ মোবাইল ফোন ব্যবসায়ী অ্যাসোসিয়েশন (বিএমবিএ) এ মেলার আয়োজন করছে।
সোমবার সকালে সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটি কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বাংলাদেশ মোবাইল ফোন ব্যবসায়ী অ্যাসোসিয়েশনের সভাপতি নিজাম উদ্দিন জিটু এ তথ্য জানান।
তিনি আরো জানান, বাংলাদেশ চীন-মৈত্রী সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠেয় এ মেলার উদ্বোধন করবেন প্র্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এর আগে ২০০৬ সালে ভাসানী নভোথিয়েটারে ও ২০০৭ সালে বাংলাদেশ চীন-মৈত্রী সম্মেলন কেন্দ্রে আন্তর্জাতিক মোবাইল মেলা অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, এফবিসিসিআইয়ের পরিচালক ও সাংসদ গোলাম দস্তগীর গাজী ও প্রথম সহসভাপতি আবুল কাশেম আহমেদ, ভারপ্রাপ্ত পরিচালক কহিনুর ইসলাম এবং বিটিআরসি'র সাবেক চেয়ারম্যান সৈয়দ মার্গুব মোরশেদ প্রমুখ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এএল/এইচএ/২০৫০ ঘ.
bdnews24