ঝিনাইদহ, এপ্রিল ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ঝিনাইদহ-ঢাকা মহাসড়কের পোড়াহাটি নামক স্থানে চুয়াডাঙ্গার ডিলাক্স পরিবহনের ঢাকাগামী একটি বাসে তল্লাশি চালিয়ে ভায়াগ্রাসহ বিভিন্ন ধরনের ভারতীয় ওষুধ উদ্ধার করেছে র্যাব।
ওষুধ চোরাচালানের সঙ্গে জড়িত অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে- ঝিনাইদহ শহরের কোর্টপাড়ার মাহবুবুল আলম ও মহেশপুরের হামিদুরপাড়ার আলি হোসেনকে।
র্যাবের ঝিনাইদহ ক্যাম্প অধিনায়ক মেজর তারিক জানান, ঢাকাগামী ওই বাসে করে চোরাই পথে আনা বিপুল পরিমাণ ভারতীয় ওষুধ ঢাকায় নিয়ে যাওয়া হচ্ছে- এমন খবর পেয়ে র্যাব অভিযান চালায়।
তিনি জানান, উদ্ধার করা ওষুধের মধ্যে আছে- ২৬০০টি ভায়াগ্রা ট্যাবলেট, ২৮ হাজারটি চেতনানাশক সেনোবারবিটন, ১৩৩টি ক্যান্সারের ওষুধসহ আরও বেশ কয়েক ধরনের ওষুধ।
এ ব্যাপারে ঝিনাইদহ সদর থানায় মামলা হয়েছে বলে র্যাব কর্মকর্তা জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২১৫৯ ঘ.
bdnews24