চাঁপাইনবাবগঞ্জ, এপ্রিল ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার শিয়ালমারা এলাকায় শুক্রবার দুপুরে অবৈধভাবে অনুপ্রবেশ করে ২৩টি গরু ও চারটি ছাগল নিয়ে গেছে ভারতীয় সীমান্ত নিরাপত্তা বাহিনী- বিএসএফ।
নওগাঁর ৪৩ রাইফেলস ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর আফতাব উদ্দিন জানান, দুপুর ১টার দিকে মালদা ১২৩ বিএসএফ ব্যাটালিয়নের নাদিরাখালী ক্যাম্পের জওয়ানরা ১৮৭/ ৬ সাব পিলার এলাকা দিয়ে অবৈধভাবে অনুপ্রবেশ করে।
এ ঘটনার প্রতিবাদ জানিয়ে বিকেলে শিয়ালমারা বিডিআর ফাঁড়ির কোম্পানি কমান্ডার চিঠি দিয়েছেন বিএসএফ'র নাদিরাখালী ক্যাম্পের কোম্পানি কমান্ডারকে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২০০৫ ঘ.
bdnews24