বগুড়া, এপ্রিল ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বগুড়া ও ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসককে (ডিসি) বদলি করা হয়েছে।
সংস্থাপন মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বৃহস্পতিবার একথা জানানো হয়।
বর্তমান সরকারের দায়িত্ব গ্রহণের পর এনিয়ে চার দফায় ৪২ জেলা প্রশাসককে বদলি করা হলো। এর মধ্যে প্রথম দফায় একজন, পরে আরো দু'দফায় ১৬ ও ২৩ জেলা প্রশাসককে বদলি করা হয়।
নতুন দুই জেলা প্রশাসকের মধ্যে শিক্ষা মন্ত্রণালয়ের উপ-সচিব ইফতেখারুল ইসলাম খানকে বগুড়া এবং জাতীয় ক্রীড়া পরিষদের পরিচালক হাইয়ুল কাইয়ুমকে ব্রাহ্মণবাড়িয়ার ডিসি হিসেবে বদলি করা হয়েছে।
এদিকে বগুড়ার ডিসি হুমায়ুন কবীরকে বৃহস্পতিবার প্রত্যাহার করার আদেশ দেওয়া হয়।
এর আগেই ব্রাহ্মণবাড়িয়ার ডিসি আব্দুল হাইকে প্রত্যাহার করে অন্যত্র পদায়ন করা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/টিআর/১৯৫৫ ঘ.
bdnews24