২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিঙ্গাপুরের হাসপাতালে রাষ্ট্রপতির চেকআপ শুরু

সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমানের চেকআপ বৃহস্পতিবার শুরু হয়েছে। হাসপাতালটির নাক, কান ও গলা বিশেষজ্ঞ ডা. গোহ ওয়া হং রাষ্ট্রপতিকে চেকআপ করছেন বলে জানিয়েছেন সিঙ্গাপুরে অবস্থানরত রাষ্ট্রপতির ব্যক্তিগত চিকিৎসক ব্রিগেডিয়ার জেনারেল মো. ছাইদুর রহমান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Apr 2009, 03:37 PM

Updated : 26 Aug 2022, 11:18 AM

ঢাকা, এপ্রিল ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমানের চেকআপ বৃহস্পতিবার শুরু হয়েছে। হাসপাতালটির নাক, কান ও গলা বিশেষজ্ঞ ডা. গোহ ওয়া হং রাষ্ট্রপতিকে চেকআপ করছেন বলে জানিয়েছেন সিঙ্গাপুরে অবস্থানরত রাষ্ট্রপতির ব্যক্তিগত চিকিৎসক ব্রিগেডিয়ার জেনারেল মো. ছাইদুর রহমান। রাষ্ট্রপতির প্রেস সচিব আবদুল আউয়াল হাওলাদার স্বাক্ষরিত এক তথ্য বিবরণীতে আরও বলা হয়, সকালে হাসপাতালের সংশ্লিষ্ট চিকিৎসকরা রাষ্ট্রপতির মেডিকেল চেকআপ শুরু করেন। বৃহস্পতিবার রাতে রাষ্ট্রপতি সিঙ্গাপুরের উদ্দেশে রওয়ানা দিয়ে ভোর সাড়ে ৫টায় সেখানে পৌঁছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এএল/এসকে/