রাজশাহী, এপ্রিল ০৯ (বিডিনিউজ টোয়োন্টিফোর ডটকম) - রাজশাহীর বাগমারা উপজেলায় নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জামাআতুল মুজাহিদীন বাংলাদেশ (জেএমবি) এবং 'চরমপন্থী' দলের সদস্য সন্দেহে ২৪ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার রাত থেকে বৃহস্পতিবার ভোর পর্যন্ত অভিযান চালিয়ে এদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন- বাগমারার হামিরকুৎসা এলাকার আব্দুর রাজ্জাক, আমজাদ, আব্দুল জব্বার, তালঘরিয়ার আব্দুল জলিল, কালাপাড়ার শফিকুল ইসলাম, তেঘাতি সোনাপাড়ার রাজেকুল ইসলাম ও হাফিজুর রহমান, বালিয়া গ্রামের আফসার আলী, শীতলাই গ্রামের মেসের আলী, কাঁঠালবাড়ির আব্দুল আহাদ, সাকোয়া গ্রামের মোয়াজ্জেম হোসেন, ভটখালির উজ্জল ও শাজাহান, নখোপাড়ার ফজলু ও ইয়াদ আলী, বারুইহাটির আবুল হোসেন, কালুপাড়ার রফিকুল, গোয়ালকান্দি গ্রামের সাজ্জাদ, বাজে গোয়ালকান্দির তৈয়বুর রহমান, হাবিবুর রহমান ও আব্দুর রউফ, কোয়ালিপাড়ার দিলদার ও শামসুল এবং দূর্গাপুর উপজেলার থানপুকুরিয়ার মোসলেম আলী।
এদের মধ্যে কয়েকজন তালিকাভুক্ত 'চরমপন্থী' ও জেএমবি'র সদস্য বলে পুলিশ দাবি করেছে।
বৃহস্পতিবার দুপুরে বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাবুদ্দিন খলিফা বলেন, "বাগমারা এলাকায় স
bdnews24