২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকা-সিলেট মহাসড়কে পৃথক দুর্ঘটনায় নিহত ২

জেলার ঢাকা-সিলেট মহাসড়কে বৃহস্পতিবার সকালে পৃথক সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত এবং তিনজন আহত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Apr 2009, 05:54 AM

Updated : 26 Aug 2022, 11:18 AM

ব্রাহ্মণবাড়িয়া, এপ্রিল ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জেলার ঢাকা-সিলেট মহাসড়কে বৃহস্পতিবার সকালে পৃথক সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত এবং তিনজন আহত হয়েছে। ব্রাহ্মণবাড়িয়া খাটি হাতা বিশ্বরোড ফাঁড়ির পুলিশ সার্জেন্ট শাহাব উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "সকাল পৌনে আটটার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের সদর উপজেলার বিশ্বরোড পুলিশ ফাঁড়ির অদূরে ট্রাক ও সিএনজি টেম্পোর মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই একজন নিহত এবং তিনজন আহত হয়।" নিহত ব্যক্তি হলেন ব্রাহ্মণবাড়িয়া শহরের সাবেরা সোবহান বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক অরূপকুমার রায় (৪৫)। আহতদের ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালসহ বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে। এ দুর্ঘটনার অল্প কিছুক্ষণ পরেই একই মহাসড়কের সরাইল উপজেলার শাহবাজপুর নামক স্থানে দ্রুতগামী বাসের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই নূরুল ইসলাম (৭০) মারা যান বলেও শাহাবউদ্দিন জানিয়েছেন। দুর্ঘটনার পর সকাল সাড়ে আটটা পর্যন্ত যান চলাচল বন্ধ থাকলেও পরে তা স্বাভাবিক হয়ে যায়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এফএফ/১১৫৫ ঘ.