রাজশাহী, মার্চ ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-বিংশ শতাব্দীর জ্বালানি তেলের চাহিদার মত একবিংশ শতাব্দীতে পানির চাহিদা মানুষের মূল চাহিদায় পরিণত হবে। তখন পানি সঙ্কট মারাত্মক আকার ধারণ করতে পারে।
বিশ্ব পানি দিবস উপলক্ষে রোববার দুপুরে রাজশাহীর একটি রেস্তোরাঁয় বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি (বেলা) আয়োজিত সভায় ভূ-তত্ত্ব ও পানি বিশেষজ্ঞরা এই সতর্কতা উচ্চারণ করেন।
তারা মনে করিয়ে দেন অন্যতম মৌলিক চাহিদা হলেও এখনো পৃথিবীর একশ কোটির বেশি মানুষের কাছে নিরাপদ পানি পৌঁছে দেওয়া সম্ভব হয়নি।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভূ-তত্ত্ব ও খনিবিদ্যা বিভাগের অধ্যাপক ড. গোলাম সাব্বির সাত্তার তাপুর সঞ্চালনায় সভায় বেলার রাজশাহী বিভাগীয় সমন্বয়কারী সাঈদ আহমেদ কবীর বলেন, গবেষণা ও টেকসই উন্নয়নের নীতিমালার আলোকে প্রাপ্ত পানির সর্
bdnews24