২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নির্বাচনে পরাজিত শক্তি দেশকে অস্থিতিশীল করতে চায়: স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী

স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তানজিম আহমেদ বলেছেন, নির্বাচনে পরাজিত শক্তিসহ অপর একটি অপশক্তি দেশকে অস্থিতিশীল ও অকার্যকর রাষ্ট্রে পরিণত করতে চায়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Mar 2009, 06:08 PM

Updated : 26 Aug 2022, 11:13 AM

গাজীপুর, মার্চ ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তানজিম আহমেদ বলেছেন, নির্বাচনে পরাজিত শক্তিসহ অপর একটি অপশক্তি দেশকে অস্থিতিশীল ও অকার্যকর রাষ্ট্রে পরিণত করতে চায়। গাজীপুর শহরে রাজবাড়ি মাঠে মঙ্গলবার বিকেলে মাসব্যাপী তাঁতবস্ত্র মেলার উদ্বোধনকালে তিনি বলেন, "কিন্তু আমরা তা হতে দেব না। এদেশ কোনো সরকার বা দলের নয়। এ দেশ জনগণের।" প্রত্যেক নাগরিককে নিজ নিজ অবস্থান থেকে দেশের জন্য কাজ করে যাওয়ার আহ্বান জানান তিনি। স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, "আমরা কোনোক্রমেই জঙ্গিবাদ ও সন্ত্রাসের কাছে মাথা নত করব না।" জেলা প্রশাসক মো. বোরহান উদ্দিন ভূঞার সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে গাজীপুর -২ আসনের সাংসদ জাহিদ আহসান রাসেল, পুলিশ সুপার আব্দুল বাতেন বক্তব্য রাখেন। মেলায় মোট ১০০টি স্টল স্থাপন করা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/টিআর/২৩৫৬ ঘ.