২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কুমিল্লায় বয়লার বিস্ফোরণে ৩ শ্রমিক নিহত, আহত ৮

জেলার বুড়িচং উপজেলার একটি রাইস মিলে মঙ্গলবার গভীর রাতে বয়লার বিস্ফোরণে ৩ শ্রমিক নিহত হয়েছেন। আহত হন ৮জন। বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আনিসুর রহমান খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, উপজেলা সদরের নিশাত রাইস মিলে রাত একটার দিকে ধান সেদ্ধ করার সময় অতিরিক্ত চাপে বয়লার বিস্ফোরিত হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Mar 2009, 05:10 PM

Updated : 26 Aug 2022, 11:14 AM

কুমিল্লা, মার্চ ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জেলার বুড়িচং উপজেলার একটি রাইস মিলে মঙ্গলবার গভীর রাতে বয়লার বিস্ফোরণে ৩ শ্রমিক নিহত হয়েছেন। আহত হন ৮জন। বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আনিসুর রহমান খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, উপজেলা সদরের নিশাত রাইস মিলে রাত একটার দিকে ধান সেদ্ধ করার সময় অতিরিক্ত চাপে বয়লার বিস্ফোরিত হয়। দুর্ঘটনায় মনোয়ারা (৫০) নামের এক শ্রমিক ঘটনাস্থলেই মারা যান। আহতদের হাসপাতালে নেয়ার পথে সোহেল (২২) ও অজ্ঞাত পরিচয়ের এক নারী শ্রমিক মারা যান। নিহতদের মধ্যে মনোয়ারার বাড়ি কুমিল্লার দেবিদ্বার ও সোহেলের বাড়ি কিশোরগঞ্জে। আহতদের মধ্যে পাঁচজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, দু'জনকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল এবং একজনকে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএনএস/টিআর/২৩১০ ঘ.