২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কেরাণীগঞ্জে একযোগে সাত ফ্ল্যাটে ডাকাতি

রাজধানীর দক্ষিণ কেরাণীগঞ্জে মঙ্গলবার রাতে একটি দোতলা বাড়ির সাতটি ফ্ল্যাটে ডাকাতি হয়েছে। দক্ষিণ কেরাণীগঞ্জের সুভাড্ডা ইউনিয়নের ছয় নম্বর ওয়ার্ডের দক্ষিণ খেজুরবাগ গ্রামের ওই বাড়ির মালিক একজন সেনা কর্মকর্তা। তবে তিনি এ বাড়িতে থাকেন না। বাড়ির সবাই ভাড়াটে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Mar 2009, 07:25 PM

Updated : 26 Aug 2022, 11:14 AM

ঢাকা, মার্চ ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর দক্ষিণ কেরাণীগঞ্জে মঙ্গলবার রাতে একটি দোতলা বাড়ির সাতটি ফ্ল্যাটে ডাকাতি হয়েছে। দক্ষিণ কেরাণীগঞ্জের সুভাড্ডা ইউনিয়নের ছয় নম্বর ওয়ার্ডের দক্ষিণ খেজুরবাগ গ্রামের ওই বাড়ির মালিক একজন সেনা কর্মকর্তা। তবে তিনি এ বাড়িতে থাকেন না। বাড়ির সবাই ভাড়াটে। দক্ষিণ কেরাণীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সালাউদ্দিন আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, মঙ্গলবার গভীর রাতে ২৫/৩০ জনের একটি ডাকাত দল এক সঙ্গে প্রতিটি ফ্ল্যাটের দরজা শাবল দিয়ে ভেঙ্গে ভেতরে ঢোকে। তারা বাসার সবাইকে জিম্মি করে নগদ টাকা, স্বর্ণালংকার ও মোবাইল ফোন নিয়ে যায়। এসময় ডাকাতদের হামলায় একজন আহত হয়। বাড়ির একটি ফ্য