ঢাকা, মার্চ ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-সাংবাদিকদের জন্য ঢাকা রির্পোটার্স ইউনিটি (ডিআরইউ) এবং ঢাকা ল্যাগুয়েজ ক্লাব যৌথভাবে দুই মাসব্যাপী ইংরেজি ভাষা শিক্ষা কোর্স চালু করছে।
শুক্রবার ডিআরইউ-এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা বলা হয়, আগামী ১৫ এপ্রিল থেকে এ কোর্স চালু হবে। ডিআরইউ'র আগ্রহী সদস্যদের আগামী ৭ এপ্রিলের মধ্যে ২'শ টাকার বিনিময়ে এ সংক্রান্ত রেজিষ্ট্রেশন ফরম পূরণ করতে অনুরোধ করা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিসি/এইচএ/০০৪০ঘ.
bdnews24