২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে সাঈদীর মাহফিল, ১৪৪ ধারা জারি

চট্টগ্রাম কলেজ সংলগ্ন প্যারেড মাঠে দেলোয়ার হোসাইন সাঈদীর তফসির মাহফিল অনুষ্ঠানস্থলে ১৪৪ ধারা জারি করেছে মহানগর পুলিশ। সোমবার থেকে এই মাহফিল শুরু হওয়ার কথা। পাঁচ দিনব্যাপী এ মাহফিলে প্রতিদিনই জামায়াত নেতা সাঈদীর প্রধান বক্তা থাকার কথা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Mar 2009, 06:58 PM

Updated : 26 Aug 2022, 11:15 AM

চট্টগ্রাম, মার্চ ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - চট্টগ্রাম কলেজ সংলগ্ন প্যারেড মাঠে দেলোয়ার হোসাইন সাঈদীর তফসির মাহফিল অনুষ্ঠানস্থলে ১৪৪ ধারা জারি করেছে মহানগর পুলিশ। সোমবার থেকে এই মাহফিল শুরু হওয়ার কথা। পাঁচ দিনব্যাপী এ মাহফিলে প্রতিদিনই জামায়াত নেতা সাঈদীর প্রধান বক্তা থাকার কথা। আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কায় রোববার রাত সাড়ে ১১টায় সেখানে ১৪৪ ধারা জারি করা হয়। ইসলামী সমাজকল্যাণ পরিষদ চট্টগ্রম-এর ব্যানারে ৩০ মার্চ থেকে পাঁচ দিনব্যাপী এ কোরআন মাহফিল অনুষ্ঠানের জন্য ইতোপূর্বে প্রশাসন তাদের অনুমতি দিয়েছিল বলেও পুলিশ জানায়। মহানগর পুলিশের উপ-পুলিশ কমিশনার (উত্তর) বনজ কুমার মজুমদার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "বিভিন্ন সংবাদের ভিত্তিতে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কায় ১৪৪ ধারা জারি করা হয়েছে।" এদিকে দেলোয়ার হোসাইন সাঈদীর এই মাহফিল প্রতিরোধ করার ঘোষণা দিয়ে রাত সাড়ে ৯টার দিকে জামাল খান ও আন্দরকিল্লা এলাকায় মিছিল হয়েছে। প্রতিবছর এ ধরনের মাহফিল হলেও গত তত্বাবধায়ক সরকারের দুই বছর হতে পারেনি। এবার প্রশাসনের অনুমতি পাওয়ার পর ইসলামী সমাজ কল্যাণ পরিষদ গত দুইদিন নগরীতে মাইকিংসহ ব্যাপক প্রচার চালায়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরএআর/ডিডি/এইচএ/০০০০ ঘ.