২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চাঁদপুরে যাত্রীবাহী লঞ্চ থেকে লাখ মিটার কারেন্ট জাল উদ্ধার

চাঁদপুরে একটি যাত্রীবাহী লঞ্চ থেকে এক লাখ মিটার কারেন্ট জাল উদ্ধার করেছে উপকূলরক্ষী বাহিনী- কোস্টগার্ড।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Mar 2009, 12:56 PM

Updated : 26 Aug 2022, 11:15 AM

চাঁদপুর, মার্চ ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - চাঁদপুরে একটি যাত্রীবাহী লঞ্চ থেকে এক লাখ মিটার কারেন্ট জাল উদ্ধার করেছে উপকূলরক্ষী বাহিনী- কোস্টগার্ড। রোববার বিকেলে ঢাকা থেকে চাঁদপুরগামী লঞ্চ এমভি ময়ুর-২ থেকে এ জাল উদ্ধার করা হয়। সোমবার সকালে তা পুড়িয়ে ফেলা হয় শহরের ডাকাতিয়া নদীর তীরে। অভিযানে নেতৃত্ব দেওয়া কোস্টগার্ড চাঁদপুর স্টেশন কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার আনওয়ারুল করিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, উদ্ধার করা জালের দাম প্রায় ৫৫ লাখ টাকা। জাল উদ্ধারের ঘটনায় লঞ্চটিকে জরিমানা করার প্রক্রিয়া চলছে বলে তিনি জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৮৫৭ ঘ.