২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এইচএসসিতে সাচিবিক বিদ্যা ও অফিস ব্যবস্থাপনা বিষয় বহাল থাকবে

তত্ত্বাবধায়ক সরকারের সময় বাতিল হওয়া উচ্চ মাধ্যমিক পর্যায়ের সাচিবিক বিদ্যা ও অফিস ব্যবস্থাপনা বিষয়টি বহাল রাখার সিদ্ধান্ত নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Mar 2009, 05:25 PM

Updated : 26 Aug 2022, 11:12 AM

ঢাকা,মার্চ ১৮(বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- তত্ত্বাবধায়ক সরকারের সময় বাতিল হওয়া উচ্চ মাধ্যমিক পর্যায়ের সাচিবিক বিদ্যা ও অফিস ব্যবস্থাপনা বিষয়টি বহাল রাখার সিদ্ধান্ত নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। শিক্ষা মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ তথ্য কর্মকর্তা সুবোধচন্দ্র ঢালী বুধবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "শিক্ষা মন্ত্রণালয়ের গত বছরের ৭ জুলাই সাধারণ শিক্ষা ও মাদ্রাসা শিক্ষার উচ্চ মাধ্যমিক (এইচএসসি) পর্যায়ে ২০০৯-১০ শিক্ষাবর্ষ থেকে 'সাচিবিক বিদ্যা ও অফিস ব্যবস্থাপনা' বিষয়টি অন্তর্ভুক্ত থাকবে না মর্মে জারি করা পরিপত্রটি বাতিল করা হয়েছে। অর্থাৎ এ বিষয়টি জাতীয় শিক্ষাক্রমে অন্তর্ভুক্ত থাকবে। তিনি জানান, পুনরাদেশ না দেওয়া পর্যন্ত এ বিষয়টি জাতীয় শিক্ষাক্রমে অব্যাহতরূপে অন্তর্ভুক্ত থাকবে এবং এমপিওভুক্ত (মাসিক সরকারি অনুদানপ্রাপ্ত) শিক্ষকদের এমপিও যথারীতি বহাল থাকবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএ/এইচএ/২৩২০ঘ.