২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জয়পুরহাটে গাছ চাপায় কলেজছাত্রীর মৃত্যু

জয়পুরহাটের কালাই উপজেলার পাচশিরা বাজারের কাছে শুক্রবার বিকেলে মুকুর (২০) নামের এক কলেজছাত্রী গাছ চাপায় মারা গেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Mar 2009, 02:19 PM

Updated : 26 Aug 2022, 11:09 AM

জয়পুরহাট, মার্চ ০৬ (বিডিনিউজ ২৪ ডটকম) - জয়পুরহাটের কালাই উপজেলার পাচশিরা বাজারের কাছে শুক্রবার বিকেলে মুকুর (২০) নামের এক কলেজছাত্রী গাছ চাপায় মারা গেছেন। আহত হয়েছেন অন্তত চারজন। এদের প্রথমে কালাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে দুজনকে স্থানান্তর করা হয় বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে। রিকশা ভ্যানে করে কালাই থেকে পুনট যাওয়ার পথে পাচশিরা বাজারের কাছে রাস্তার ওপর একটি মরা গাছ ভেঙে পড়লে হতাহতের এ ঘটনা ঘটে। নিহত মুকুর বগুড়া সরকারি আযিযুল হক কলেজের ভূগোল বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্রী ছিলেন। তিনি উপজেলার হারুগঞ্জ গ্রামের সংগীত শিক্ষক মুনির সরকারের মেয়ে। কালাই থানার কর্তব্যরত কর্মকর্তা উপ-পরিদর্শক নাসির উদ্দিন ও প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেল ৫টার দিকে পাচশিরা বাজারের পূর্ব পার্শ্বে একটি মরা গাছ হঠাৎ ভেঙে ভ্যানযাত্রীদের ওপর পড়ে। বিডিনিউজ ২৪ ডটকম/প্রতিনিধি/এমএসবি/২০১৩ ঘ.