জয়পুরহাট, মার্চ ৫ (বিডিনিউজ ২৪ ডটকম)- র্যাব নওগাঁয় বিডিআর'র এক জওয়ানের বাড়িতে বৃহস্পতিবার সকালে অভিযান চালিয়ে সাড়ে ১৪ ভরি স্বর্ণালঙ্কার ও নগদ এক লাখ ৫০ হাজার টাকাসহ ছয় লক্ষাধিক টাকার মালামাল উদ্ধার করেছে। উদ্ধারকৃত মালামাল পিলখানায় বিডিআর বিদ্রোহের সময় লুট করা হয়েছিল বলে জানানো হয়েছে।
এ ঘটনায় বিডিআর জওয়ান জাহাঙ্গীর হোসেনের মামা আব্দুস সালাম ও মা জহুরা বেগমকে গ্রেপ্তার করেছে র্যাব।
জয়পুরহাট র্যাব ক্যাম্পের অধিনায়ক মেজর শাহ আলী বিডিনিউজ ২৪ ডটকমকে বলেন, "বিডিআর বিদ্রোহের দিন লুট করা এসব মালামাল মা ও মামার মাধ্যমে বাড়িতে পাঠিয়ে দেয় জাহাঙ্গীর।"
লুটকৃত মালামালের মধ্যে একটি ডিভিডি প্লেয়ার, তিনটি মোবাইল সেট, দুটি ডিজিটাল ক্যামেরা এবং বিদেশী তিনটি হাত ঘড়িও রয়েছে।
মেজর শাহ আলী জানান, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব সদস্যরা সকালে জাহাঙ্গীরের গ্রামের বাড়ি নওগাঁর পত
bdnews24