২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

একুশে ফেব্রুয়ারিতে বইমেলায় মানুষের ঢল

বরাবরের মতো এবারও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস অমর একুশের দিন মানুষের ঢল নামে বইমেলায়। শহীদ মিনার থেকে অনেকেই সোজা বইমেলামুখী হন বলে এদিন মেলা চলে সারাদিনই, সকাল ৮টা থেকে রাত ১০টা পর্যন্ত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Feb 2009, 04:50 PM

Updated : 26 Aug 2022, 11:05 AM

ঢাকা, ফেব্র"য়ারি ২১ (বিডিনিউজ ২৪ ডটকম)-- বরাবরের মতো এবারও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস অমর একুশের দিন মানুষের ঢল নামে বইমেলায়। শহীদ মিনার থেকে অনেকেই সোজা বইমেলামুখী হন বলে এদিন মেলা চলে সারাদিনই, সকাল ৮টা থেকে রাত ১০টা পর্যন্ত। সকালেই মেলায় দর্শনার্থীদের দীর্ঘ লাইন টিএসসি ছাড়িয়ে চারুকলা ইন্সটিটিউটে গিয়ে ঠেকে। সারাদিনই ভিড় ছিল প্রায় একই রকম। অমর একুশে গ্রন্থমেলার ২১তম দিনে বিভিন্ন প্রকাশনীর মোট ১৯৬টি নতুন বই এসেছে। এর মধ্যে কয়েকটি হচ্ছে: সরফুদ্দিন আহমেদ ও ওমর ফারুক অনূদিত নেলসন ম্যান্ডেলার 'লং ওয়াক টু ফ্রিডম', আহমদ ছফার 'বাংলা ভাষা: রাজনীতির আলোকে', আলী ইমামের 'পাতালপুরীর রাজা', ঝর্নাদাশ পুরকায়স্থ'র 'পরীর ভুবন', ইমদাদুল হক মিলনের 'প্রিয়দর্শিনী', হুমায়ূন আহমেদের 'দিঘির জলে কার ছায়া গো', সিরাজুল ইসলাম চৌধুরীর 'সেই অখণ্ড বৃত্তে', আব্দুল্লাহ আবু সাইয়িদের 'গণতন্ত্র ও নিরঙ্কুশ সভ্যতা', বিচারপতি গোলাম রাব্বানীর 'আমাদের ব্যর্থতা, আমাদের যোগ্যতা' প্রভৃতি। বিডিনিউজ ২৪ ডটকম/জেএফ/ডিডি/টিআর/এসকে/২২০০ঘ.