২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এনটিভি কর্মী আতিক হত্যার ঘটনায় দুজন গ্রেপ্তার

বেসরকারি টেলিভিশন চ্যানেল এনটিভি কর্মী আতিকুল ইসলাম হত্যার ঘটনায় দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এদের মধ্যে নারায়ণগঞ্জ থেকে আতিকের মোটরসাইকেলসহ আটক করা হয় খোকনকে (৩০)। তার দেওয়া তথ্য অনুয়াযী রাজধানীর শাজাহানপুর এলাকার থেকে গ্রেপ্তার করা হয় আব্দুল্লাহ ইবনে আলী সরকার নাহিদকে (৩০)।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Feb 2009, 10:52 AM

Updated : 26 Aug 2022, 11:05 AM

ঢাকা, ফেব্র"য়ারি ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বেসরকারি টেলিভিশন চ্যানেল এনটিভি কর্মী আতিকুল ইসলাম হত্যার ঘটনায় দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এদের মধ্যে নারায়ণগঞ্জ থেকে আতিকের মোটরসাইকেলসহ আটক করা হয় খোকনকে (৩০)। তার দেওয়া তথ্য অনুয়াযী রাজধানীর শাজাহানপুর এলাকার থেকে গ্রেপ্তার করা হয় আব্দুল্লাহ ইবনে আলী সরকার নাহিদকে (৩০)। গত ১৩ ফেব্র"য়ারি রাজধানীর মগবাজারে এনটিভির ভিডিও এডিটর আতিকুল ইসলামকে গুলি করে তার মোটরসাইকেল নিয়ে যায় ছিনতাইকারীরা। পরে হাসপাতালে তার মৃত্যু হয়। মহানগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) ও গাড়ি চুরি প্রতিরোধ টিমের প্রধান মাসুদুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "এনটিভি কর্মী হত্যাকাণ্ডের পরপরই আমাদের গাড়ি চুরি প্রতিরোধ টিমের সব সদস্য ছিনতাইকারীদের খোঁজে মাঠে নেমে পড়ে। আমরা চোরাই মোটরসাইকেল ক্রেতা সেজে অপরাধীদের জন্যে ফাঁদ পাতি।" তিনি জানান, ছিনতাই হওয়া মোটরসাইকেলটির মত একটি গাড়ি কেনার কথা জানালে একটি গ্র"প তাদের কাছে আছে বলে জানায়। পরে ৩৫ হাজার টাকায় গাড়ি কেনার চুক্তি হয় এবং তাদেরকে ১২ হাজার টাকা অগ্রিমও দেওয়া হয়। এডিসি মাসুদ জানান, গাড়ির জন্য বিক্রেতা নারায়ণগঞ্জের সানাইপাড়ের সাইনবোর্ড এলাকায় আসতে বললে মঙ্গলবার দুপুরে গোয়েন্দা পুলিশের একটি দল ছদ্মবেশে সেখানে অবস্থান নেয়। খোকন গাড়িটি নিয়ে এলে তাকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়। একটি অস্ত্র মামলায় নয় বছর কারাভোগের পর স