ঢাকা, ফেব্র"য়ারি ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-- ঢাকা শহর বাঁচাতে হলে হাতির ঝিল প্রকল্প বাস্তবায়ন করতেই হবে বলে মত দিয়েছেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের চেয়ারম্যান অধ্যাপক নজরুল ইসলাম।
ঢাকা সিটি করপোরেশনের মেয়র সাদেক হোসেন খোকার মন্তব্যের জবাবে শুক্রবার জলবায়ু পরিবর্তন বিষয়ক এক সেমিনারে তিনি একথা বলেন।
মেয়র বৃহস্পতিবার বলেছিলেন, "হাতির ঝিল প্রকল্পের সব টাকাই পানিতে যাবে।"
মজে যাওয়া খাল ও দখল হওয়া খাস জমি উদ্ধারসহ বেসরকারি জমি অধিগ্রহণ করে তত্ত্বাবধায়ক সরকারের সময় এ প্রকল্পের কাজ শুরু হয়।
অধ্যাপক নজরুল ইসলাম মেয়রের সঙ্গে দ্বিমত প্রকাশ করে বলেন, "এটা ঠিক নয়। বরং ঢাকা শহরকে বাঁচাতে চাইলে হাতির ঝিল প্রকল্প কার্যকর করতেই হবে।"
অ্যাসোসিয়েশন অব এনভায়রনমেন্টাল সায়েনটিস্টস অ্যান্ড কার্জন হল কাব '৭২-এর উদ্যোগে রাজধানীর নভো কনভেনশন সেন্টারে 'কাইমেট চেঞ্জ অ্যান্ড কাইমেট রিফিউজি: আরবানাইজেশন প্রবলেম অ্যান্ড রিমেডি' শীর্ষক ওই সেমিনারের আয়োজন করা হয়।
অধ্যাপক নজরুল ইসলাম এতে মূল প্রবন্ধ পাঠ করেন। সভাপতিত্ব করেন অধ্যাপক ড. এ এইচ এম মোস্তাফিজুর রহমান।
অধ্যাপক নজরুল তার প্রবন্ধে বলেন, "ঢাকা শহরের জলাবদ্ধতা দুর করতে হলে হাতির ঝিল প্রকল্প বাস্তবায়নের কোনো বিকল্প নেই। তবে রাজধানী উন্নয়ন কর্তৃপ প্রকল্পের মাস্টার প্ল্যান বাস্তবায়ন করতে যেভাবে তাড়াহুড়ো করছে তাতে এটি বাধাগ্রস্ত হতে পারে। প্রকল্পের যথাযথ বাস্তবায়নে রাজউককে আরও পর্যবেণ করতে হবে।"
তিনি বলেন, "গত তিন-চার বছরে বাসভূমি হারিয়ে দেশের বিভিন্ন অঞ্চল থেকে কয়েক লাখ লোক বাসবাসের জন্য ঢাকায় এসেছেন। এভাবে প্রতি বছরই যারা শহরে আসছেন তারা আসলে পরিবেশ শরণার্থী।"
মঞ্জুরী কমিশনের চেয়ারম্যান বলেন, "এই সমস্যা থেকে রা পেতে হলে ঢাকা শহরের মূল অংশ থেকে শিল্প-কারখানা সরিয়ে নিতে হবে।"
সেমিনারে রাজউকের ডিটেইল এরিয়া প্ল্যানের (ডিএপি) প্রকল্প পরিচালক তপন কুমার নাথ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজ বিজ্ঞান বিভাগের অধ্যাপক মাহবুবা নাসরিন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আবুল কালাম, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সারোয়ার জাহানও এ বিষয়টি নিয়ে নিজ নিজ প্রবন্ধ উপস্থাপন করেন।
অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে 'শরণার্থী ও ২০২১ সালের ঢাকা নগরী' শীর্ষক একটি বিতর্কের আয়োজন করা হয়।
এরপর সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন সোলসের পার্থ বাড়
bdnews24