২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাগেরহাটে ফোম কারখানায় আগুন

বাগেরহাট শহরের বিসিক শিল্প নগরীতে সোমবার দুপুরে একটি কারখানায় আগুন লেগে মেশিন পুড়ে গেছে। তবে কেউ হতাহত হয়নি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Feb 2009, 12:20 PM

Updated : 26 Aug 2022, 11:03 AM

বাগেরহাট, ফেব্রুয়ারি ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বাগেরহাট শহরের বিসিক শিল্প নগরীতে সোমবার দুপুরে একটি কারখানায় আগুন লেগে মেশিন পুড়ে গেছে। তবে কেউ হতাহত হয়নি। ন্যাচারাল ফাইবার (কয়ার ফোম) নামের এ কারখানায় শিট মেশিনের হট চেম্বার বিস্ফোরিত হয়ে আগুন ধরে যায়। ওই সময় উৎপাদন কাজ চলছিল বলে জানিয়েছেন কারখানার সহকারী তত্ত্বাবধায়ক। বাগেরহাট দমকল ষ্টেশনের কর্মকর্তা মো. জাকির হোসেন বলেন, দমকলকর্মীরা কারখানায় গিয়ে আগুন নিয়স্ত্রণে আনে। আগুনে কারখানার একটি মেশিনের ক্ষতি হয়েছে। কারখানার সহকারী তত্ত্বাবধায়ক বেগ আল আমিন বলেন, শিট মেশিনের হট চেম্বার গরম হয়ে আগুন ধরে যায়। পরে কারখানার শ্রমিক ও দমকল বাহিনীর একটি ইউনিট এসে আগুন নিয়স্ত্রণে আনে। আগুনে প্রায় আট লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে তিনি দাবি করেন। এ কারখানায় নারকেলের ছোবড়া দিয়ে ফোম তৈরি করা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৮১৮ ঘ.