২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হল উদ্ধারের দাবিতে শিক্ষামন্ত্রীকে জবি শিক্ষার্থীদের স্মারকলিপি

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) হলগুলো উদ্ধারসহ আট দফা দাবিতে রোববার শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের কাছে স্মারকলিপি দিয়েছে শিক্ষার্থীরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Feb 2009, 05:10 PM

Updated : 26 Aug 2022, 11:02 AM

জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ফেব্র"য়ারি ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) হলগুলো উদ্ধারসহ আট দফা দাবিতে রোববার শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের কাছে স্মারকলিপি দিয়েছে শিক্ষার্থীরা। তবে পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী প্রায় তিনশ' শিক্ষার্থী স্মারকলিপি দেওয়ার জন্য মিছিল করে শিক্ষা মন্ত্রণালয়ের দিকে যেতে চাইলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) দোয়েল চত্বরের সামনে পুলিশ তাদের বাধা দেয়। শিক্ষার্থীরা তখন কার্জন হলের সামনের রাস্তায় বিক্ষোভ করে। পরে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. কাজী আসাদ এসে শিক্ষার্থীদের দাবির সঙ্গে একাত্মতা ঘোষণা করে দাবি আদায়ে সহযোগিতার আশ্বাস দিলে শিক্ষার্থীরা শান্ত হয়। পরে হল উদ্ধার ও ছাত্র অধিকার রক্ষা কমিটির একটি দল শিক্ষামন্ত্রীকে স্মারকলিপি দেয়। প্রক্টর ড. কাজী আসাদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "শিক্ষার্থীদের এই সব দাবি যৌক্তিক। তাই আমরা এইসব দাবি আদায়ে তাদের সহযোগিতা করবো।" আন্দোলনকারীদের আট দফা দাবির মধ্যে উল্লেখযোগ্য দাবিগুলো হলো- হলগুলো উদ্ধার ও নতুন হল নির্মাণ, জবি সংবিধানের ২৭(৪) ধারা সংশোধন, বাংলাদেশ ব্যাংক সদরঘাট শাখা স্থানান্তর, পরিবহন সুবিধা স