নরসিংদী, ডিসেম্বর ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নরসিংদী শহরে ট্রাক চাপায় এক গৃহবধূর মৃত্যু হয়েছে।
শহরের সদর রোডের সেবাসংঘ মোড়ে মঙ্গলবার বিকাল ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত সুফিয়া বেগম (৪০) সদর উপজেলার নেহাব গ্রামের বাসিন্দা।
নরসিংদী সদর মডেল থানার উপ-পরিদর্শক আবুল হোসেন জানান, উপজেলার ঘোড়াদিয়া থেকে নিজ বাড়ি নেহাব গ্রামে যাওয়ার পথে একটি মালবাহী ট্রাক চাপা দিলে সুফিয়া ঘটনাস্থলে মারা যান।
এলাকাবাসী চালকসহ ট্রাকটি পুলিশে সোপর্দ করেছে। এ ব্যাপারে থানায় মামলা হয়েছে বলেও পুলিশ কর্মকর্তা জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/০০৩২ ঘ.
bdnews24