২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জাহাজ কাটার সময় বিস্ফোরণ, নিহত ৪

চট্টগ্রামের সীতাকুণ্ডে জাহাজ ভাঙার কারখানায় পুরনো জাহাজ কাটার সময় সিলিন্ডার বিস্ফোরণে শনিবার চারজন নিহত হয়েছে। এতে আহত হয় আরো ১০ জন। (আরো তথ্যসহ)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Dec 2009, 07:18 AM

Updated : 26 Aug 2022, 12:32 PM

চট্টগ্রাম, ডিসেম্বর ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রামের সীতাকুণ্ডে জাহাজ ভাঙার কারখানায় পুরনো জাহাজ কাটার সময় সিলিন্ডার বিস্ফোরণে শনিবার চারজন নিহত হয়েছে। এতে আহত হয় আরো ১০ জন। পুলিশ ও দমকল জানায়, একটি পুরনো অয়েল ট্যাংকারের ভেতর গ্যাস কাটার দিয়ে লোহার পাত কাটার সময় আগুন ধরে গিয়ে বিস্ফোরণ হয়। আগুন নেভাতে অনেক সময় লাগায় নিহত শ্রমিকদের লাশ উদ্ধারেও দেরি হয়। নিহতদের মধ্যে তিনজন হলেন- সেলিম হোসেন (৩২), রানা বাবু (২৫) ও রবিউল মণ্ডল (২৬)। অন্যজন আগুনে পুরোপুরি ঝলসে যাওয়ায় তাকে শনাক্ত করা যায়নি। জাহাজভাঙা শিল্পে অনিরাপদ পরিবেশে কাজ করার কারণে প্রায়ই দুর্ঘটনার শিকার হয় শ্রমিকরা। সা