ঢাকা, ডিসেম্বর ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে রাজধানীর শাহবাগে মঙ্গলবার পরিবহন শ্রমিকদের সঙ্গে সংঘর্ষে দুই ছাত্রলীগ কর্মী আহত হয়েছেন। এ সময় ছাত্রলীগ কর্মীরা বেশ কয়েকটি গাড়ি ভাঙচুর করে।
শাহবাগ থানার ওসি রেজাউল করিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ঢাকা-সাভার রুটের সুপার পরিবহনের কাউন্টারের এক কর্মচারীর সঙ্গে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর কথা কাটাকাটি হয়। এরপর ঢাকা বিশ্বদ্যিালয়ের কিছু শিক্ষার্থী তার পক্ষ নিয়ে শাহবাগ আসে। এ সময় উভয় পক্ষের সংঘর্ষে দুজন আহত হয়। শিক্ষার্থীরা কয়েকটি গাড়িও ভাঙচুর করে।"
সূর্যসেন হল শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক তুহিন বলেন, "জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষর্থীকে শাহবাগে পরিবহন শ্রমিকরা অপমান করে। এরপর সূর্যসেন হলের জুনিয়র কর্মীরা এ ঘটনায় ওই শিক্ষার্থীর পক্ষে শাহবাগ যায়।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএনএস/এইচএ/২৩৫০ ঘ.
bdnews24