২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সুনামগঞ্জে জুয়ারির হামলায় আহত ২ পুলিশ

সুনামগঞ্জ সদর উপজেলায় জুয়ারিদের হামলায় দুই পুলিশ সদস্য আহত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Dec 2009, 06:32 PM

Updated : 26 Aug 2022, 12:30 PM

সুনামগঞ্জ, ডিসেম্বর ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সুনামগঞ্জ সদর উপজেলায় জুয়ারিদের হামলায় দুই পুলিশ সদস্য আহত হয়েছেন। সদর থানায় কর্মরত উপ-পরিদর্শক মুজিবুর রহমান ও কনস্টেবল নূর উদ্দিনকে সুনামগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। উপজেলার মোল্লাপাড়া ইউনিয়নের খাগাউড়া গ্রামে শনিবার রাতে এ ঘটনা ঘটে। সুনামগঞ্জ সদর সার্কেলের সহকারী পুলিশ সুপার গৌতম বিশ্বাস বলেন, খাগাউড়া গ্রামে শুক্রবার থেকে ঘৌড়দৌড় প্রতিযোগিতার নামে জুয়া খেলার আয়োজন করা হয়। শনিবার রাত সোয়া ১০টার দিকে পুলিশ জুয়া খেলা থামাতে গেলে জুয়ারিরা লাঠিসোটা নিয়ে তাদের ওপর হামলা চালায়। সুনামগঞ্জ থেকে অতিরিক্ত পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে। মামলা দায়েরের প্রস্তুতি চলছে। এখনো কাউকে গ্রেপ্তার করা হয়নি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/০০০০ ঘ.