২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিজয় দিবসে সশস্ত্র বাহিনীতে সম্মানসূচক কমিশন ও পদোন্নতি

বিজয় দিবস উপলক্ষে সশস্ত্র বাহিনীর মোট ৫৭ জন কর্মকর্তা ও সদস্যকে সম্মানসূচক কমিশন ও পদোন্নতি দেওয়া হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Dec 2009, 04:46 PM

Updated : 26 Aug 2022, 12:29 PM

ঢাকা, ডিসেম্বর ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিজয় দিবস উপলক্ষে সশস্ত্র বাহিনীর মোট ৫৭ জন কর্মকর্তা ও সদস্যকে সম্মানসূচক কমিশন ও পদোন্নতি দেওয়া হয়েছে। এর মধ্যে সেনাবাহিনীর ১৫ জন অনারারি লেফটেন্যান্টকে অনারারি ক্যাপ্টেন এবং ২৭ জন মাস্টার ওয়ারেন্ট অফিসারকে অনারারি লেফটেন্যান্ট পদে কমিশন দেওয়া হয়েছে। অন্যদিকে নৌ-বাহিনীর ১৫ জন মাস্টার চিফ পেটি অফিসারকে অনারারি সাব লেফটেন্যান্ট পদে পদোন্নতি দেওয়া হয়েছে। ১৬ ডিসেম্বর থেকে এসব পদোন্নতি কার্যকর হবে বলে মঙ্গলবার আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএস/এসকে/২২৩৯ঘ.