২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কুয়াশায় ফেরি চলাচল ব্যাহত

কুয়াশার কারণে মঙ্গলবারও পাটুরিয়া-দৌলতদিয়া ও মাওয়া-কাওড়াকান্দি নৌ পথে ফেরি চলাচল ব্যাহত হয়েছে। তবে গত কয়েকদিনের চেয়ে আগেই কুয়াশা কেটেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Dec 2009, 06:33 AM

Updated : 26 Aug 2022, 12:29 PM

ঢাকা, ডিসেম্বর ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কুয়াশার কারণে মঙ্গলবারও পাটুরিয়া-দৌলতদিয়া ও মাওয়া-কাওড়াকান্দি নৌ পথে ফেরি চলাচল ব্যাহত হয়েছে। তবে গত কয়েকদিনের চেয়ে আগেই কুয়াশা কেটেছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের মানিকগঞ্জ প্রতিনিধি জানান, রাত ৩টা থেকে ভোর ৫টা পর্যন্ত পাটুরিয়া-দৌলতদিয়া পথে পারাপার বন্ধ ছিলো। এর আগের দুদিন পারাপার বন্ধ ছিলো প্রায় ১০ ঘণ্টা করে। বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থা বিআইডব্লিউটিসি'র আরিচা কার্যালয়ের ব্যবস্থাপক (বাণিজ্য) আশরাফ উল্লাহ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, কুয়াশা কেটে যাওয়ায় ভোর ৫টায় ফেরি চলাচল পুনরায় শুরু হয়েছে। পারাপার ব্যাহত হওয়ায় উভয় ঘাটে তিন শতাধিক পণ্যবাহী ট্রাক ও শতাধিক যাত্রীবাহী বাস আটকা পড়ে। মাদারীপুর প্রতিনিধি জানান, মাওয়া-কাওড়াকান্দি পথে রাত সাড়ে ৩টা থেকে সকাল সাড়ে ৮টা পর্যন্ত নৌ চলাচল বন্ধ ছিলো। এ পথেই গত কয়েকদিন গড়ে ৯-১০ ঘণ্টা করে পারাপার বন্ধ থাকে। এ সপ্তাহে বঙ্গোপসাগরে একটি নিুচাপ সৃষ্টি হওয়ার পর কুয়াশার প্রকোপ দেখা দেয়। নিুচাপটি কেটে গেছে। আবহাওয়া অধিদপ্তর আগেই বলেছিলো, নিুচাপটি দুর্বল হয়ে গেলে ধীরে ধীরে কুয়াশা কেটে যাবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এফএফ/এমআই/১২২০ ঘ.