ঢাকা, ডিসেম্বর ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কুয়াশার কারণে গত কয়েকদিনের মতো মাওয়া-কাওড়াকান্দি ও পাটুরিয়া-দৌলতদিয়া নৌ-পথে রোববারও ফেরি চলাচল ব্যাহত হয়েছে।
মাওয়া-কাওড়াকান্দি পথে ১৩ ঘণ্টা পর রোববার সকাল ১১টায় ফেরি চলাচল পুনরায় শুরু হয়েছে। পাটুরিয়া-দৌলতদিয়া পথেও শনিবার রাত ১২টা থেকে ১১ ঘণ্টা পারাপার বন্ধ ছিলো।
দীর্ঘ সময় পারাপার বন্ধ থাকায় দুটি নৌ-পথের উভয় পাশের ঘাটে যাত্রীবাহী বাস ও পণ্যবোঝাই ট্রাকসহ হাজার খানেক গাড়ি আটকা পড়ায় দেখা দিয়েছে যানজট।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম এর মানিকগঞ্জ ও রাজবাড়ী প্রতিনিধি জানান, শনিবার রাত ১২টা থেকে রোববার সকাল ১১টা পর্যন্ত নৌ পথে ফেরি চলাচল বন্ধ ছিল।
বিআইডব্লি
bdnews24