২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খাগড়াছড়িতে দুর্বৃত্তদের গুলিতে নিহত ১

খাগড়াছড়ির দিঘীনালা উপজেলার চংরাছড়ি এলাকায় শুক্রবার সন্ধ্যায় দুর্বৃত্তদের গুলিতে একজন নিহত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Dec 2009, 05:03 PM

Updated : 26 Aug 2022, 12:28 PM

খাগড়াছড়ি, ডিসেম্বর ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - খাগড়াছড়ির দিঘীনালা উপজেলার চংরাছড়ি এলাকায় শুক্রবার সন্ধ্যায় দুর্বৃত্তদের গুলিতে একজন নিহত হয়েছেন। নিহত শান্তি বিকাশ চাকমা (২৮) জনসংহতি সমিতির (জেএসএস) সংস্কারপন্থী গ্র"পের সদস্য বলে স্থানীয়রা জানিয়েছে। দিঘীনালা থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আব্দুল মান্নান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সন্ধ্যা সাড়ে ৬টার দিকে শান্তি এলাকার একটি চায়ের দোকানে বসেছিলেন। এ সময় জিপে করে ১০/১২ জনের একটি দল এসে তার লাশ জঙ্গলে ফেলে দেয়। তিনি জানান, খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে গেছে। দিঘীনালা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মনিরুজ্জামান মিয়া জানান, ঘটনার পর ওই এলাকায় তল্লাশি চলছে। লাশ পেলে ময়নাতদন্তের জন্য খাগড়াছড়ি সদর হাসপাতাল মর্গে পাঠানো হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২২৪৮ ঘ.