ঢাকা, ডিসেম্বর ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাঙালি নারী জাগরণের অগ্রদূত বেগম রোকেয়া সাখাওয়াত হোসেনের ১২৯ তম জন্মবার্ষিকী বুধবার পালিত হবে। এ দিবসটি রোকেয়া দিবস হিসেবে রাষ্ট্রীয়ভাবে পালন করা হয়।
একই দিনে জন্ম ও মৃত্যু বলে ৯ ডিসেম্বর "রোকেয়া দিবস" হিসেবে উদযাপন করা হয়।
বেগম রোকেয়া ১৮৮০ সালের ৯ ডিসেম্বর রংপুরের পায়রাবন্দ গ্রামে জন্মগ্রহণ করেন। রক্ষণশীল মুসলিম পরিবারে জন্মগ্রহণ করলেও শৈশব থেকেই পর্দার নামে অবরোধ প্রথা, নারীর প্রতি বৈষম্য,অবমাননা, সমাজের নানা অবিচার, কুসংস্কার ও পশ্চাদপদতা রোকেয়ার মনে বিদ্রোহের সঞ্চার করে।
মাত্র ষোল বছর বয়সে বিপত
bdnews24