২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চাঁদপুরে সড়ক দুর্ঘটনায় ইউপি সদস্য নিহত

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার সাদুল্লাপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড সদস্য আব্দুর রহমান (৬৫) সড়ক দুর্ঘটনায় মারা গেছেন। তার বাড়ি উপজেলার পশ্চিম পটিয়ারপাড় গ্রামে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Dec 2009, 06:22 PM

Updated : 26 Aug 2022, 12:26 PM

চাঁদপুর, ডিসেম্বর ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চাঁদপুরের মতলব উত্তর উপজেলার সাদুল্লাপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড সদস্য আব্দুর রহমান (৬৫) সড়ক দুর্ঘটনায় মারা গেছেন। তার বাড়ি উপজেলার পশ্চিম পটিয়ারপাড় গ্রামে। পশ্চিম পটিয়ারপাড় এলাকায় রোববার বিকালে একটি ট্রাক্টর তাদের মোটরসাইকেলকে ধাক্কা দিলে তিনি ও অপর একজন আহত হন। সন্ধ্যায় হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান। আহত মোটরসাইকেল চালক মিজানকে (২৫) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। মতলব উত্তর থানার ওসি রুস্তম আলী শিকদার জানান, বিকালে আব্দুর রহমান চান্দ্রাকান্দি থেকে মিজানের মোটরসাইকেলের পেছনে বসে বাড়ি ফেরার সময় একটি ট্রাক্টর তাদের পেছন থেকে ধাক্কা দেয়। লাশ ময়নাতদন্তের জন্য চাঁদপুর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ট্রাক্টর চালক আবু তাহের পলাতক রয়েছেন। মামলার প্রস্তুতি চলছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/০০১৫ ঘ.