২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এবছর ১০ জন পাচ্ছেন যুব পুরস্কার

এ বছর ১০ জন পাচ্ছেন যুব পুরস্কার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Dec 2009, 05:24 PM

Updated : 26 Aug 2022, 12:26 PM

ঢাকা, ডিসেম্বর ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- এ বছর ১০ জন পাচ্ছেন যুব পুরস্কার। রোববার সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আহাদ আলী সরকার একথা জানান। জাতীয় যুবদিবস ২০০৯ উপলক্ষে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। প্রতিমন্ত্রী জানান, যুব সমাজের উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখায় সরকার এ বছর ছয় বিভাগ থেকে ছয় জনকে 'জাতীয় যুব পুরস্কার ২০০৯' এবং চার জনকে 'যুব সংগঠক পুরস্কার' দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। জাতীয় যুব পুরস্কার পাচ্ছেন- ময়মনসিংহ সদরের রাঘবপুর বাজারের আনোয়ার হোসাইন বাবুল, রংপুরের পীরগঞ্জের লালদীঘি মেলা টুকনি পাড়ার এবিএম লাজেম, ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জের চরচারতলার মোহাম্মদ অহিদউল্লাহ, কুষ্টিয়ার মিরপুরের পোড়াদহ ভারল গ্রামের মীর ফজলুর রহমান, ভোলা সদরের শিবপুর গ্রামের মনির হোসেন ও মৌলভীবাজার রাজনগরের ভূজবল গ্রামের মাহমুদুল হাসান। আর যুব সংগঠক পুরস্কার পাচ্ছেন- ঢাকার গেন্ডারিয়ার ডিস্টিলারি রোডের জাকির হোসেন, যশোর শিক্ষা বোর্ড নিউ টাউনের রাহিমা সুলতানা, আদিবাসী কোটায় পার্বত্য রাঙ্গামাটি সদরের বিনয় জ্যোতি চাকমা এবং নারী কোটায় বগুড়া আদমদিঘীর ছাতনী গ্রামের নাহিদ সুলতানা তৃপ্তি। আগামী ৮ ডিসেম্বর জাতীয় পর্যায়ের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাদের হাতে পুরস্কার তুলে দেবেন। প্রতিমন্ত্রী আরো বলেন, যুব সমাজকে মাদকাসক্তির হাত থেকে রক্ষা করতে প্রত্যেক জেলায় মাদক নিরাময় কেন্দ্র স্থাপনের উদ্যোগ নিয়েছে সরকার। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের পক্ষ থেকে শিগগিরই এ ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এমইউএস/এইচএ/২৩১২ ঘ.