২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মিরপুরে ছিনতাইকারী পাকড়াও

রাজধানীর মিরপুরে শুক্রবার বিকালে গৃহবধূর কানের দুল ছিনতাইকালে এক যুবক পুলিশের হাতে ধরা পড়েছে। এ সময় সে ছিনিয়ে নেওয়া স্বর্ণের দুলটি গিলে ফেলে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Dec 2009, 04:50 PM

Updated : 26 Aug 2022, 12:26 PM

ঢাকা, ডিসেম্বর ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর মিরপুরে শুক্রবার বিকালে গৃহবধূর কানের দুল ছিনতাইকালে এক যুবক পুলিশের হাতে ধরা পড়েছে। এ সময় সে ছিনিয়ে নেওয়া স্বর্ণের দুলটি গিলে ফেলে। বাবু নামের ওই যুবককে পর্যবেক্ষণে রাখা হয়েছে। প্রয়োজনে তাকে হাসপাতালে নেওয়া হবে বলে বলে পুলিশ জানায়। পুলিশের মিরপুর জোনের সহকারী কমিশনার নাজমুল আলম বলেন, বিকাল ৪টার দিকে কাফরুল থানার সামনে শাহ আলী প্লাজা মার্কেটে সেলিনা আক্তার নামের এক গৃহবধূর কানের দুল ছিনিয়ে নিয়ে দৌড় দেয় বাবু। টহলরত পুলিশের উপ-পরিদর্শক অনিমেষ চন্দ্র সরকার ওই সময় তাকে জাপটে ধরে ফেলেন। তখন বাবু দুলটি গিলে ফেলে। সেলিনার ডান কানের নিচের অংশ ছিঁড়ে গেছে। এ ঘটনায় কাফরুল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে বলে পুলিশ কর্মকর্তা জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/জিএমএ/এইচএ/২২৩০ ঘ.