২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বেতনের দাবিতে মীরপুরে পোশাক শ্রমিকদের বিক্ষোভ

রাজধানীর মীরপুরের মাজার রোডে বৃহস্পতিবার বিকেলে বকেয়া বেতন-বোনাসের দাবিতে একটি তৈরি পোশাক কারখানার প্রায় দেড় শতাধিক শ্রমিক সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Nov 2009, 04:02 PM

Updated : 26 Aug 2022, 12:25 PM

ঢাকা, নভেম্বর ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর মীরপুরের মাজার রোডে বৃহস্পতিবার বিকেলে বকেয়া বেতন-বোনাসের দাবিতে একটি তৈরি পোশাক কারখানার প্রায় দেড় শতাধিক শ্রমিক সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে। মীরপুর থানার ওসি জাকির হোসেন মোল্লা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, গত দু'মাসের বকেয়া বেতন ও বোনাসের দাবিতে 'অ্যামকো ফ্যাশন লিমিটেড' নামের একটি গার্মেন্টসের দেড় শতাধিক শ্রমিক রাস্তায় নামে। বিক্ষুব্ধ শ্রমিকরা বিকেল সাড়ে ৪টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত মাজার রোড অবরোধ করে রাখে। জাকির হোসেন বলেন, শ্রমিক প্রতিনিধিদের সঙ্গে প্রায় দেড় ঘণ্টা ধরে আলোচনার পর মালিক পক্ষ বকেয়া অর্থের কিছু অংশ পরিশোধে রাজি হলে রাত ৮টার দিকে শ্রমিকরা তাদের অবরোধ তুলে নেয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/এএল/এইচএ/২১৫৮ ঘ.