বেনাপোল, নভেম্বর ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- যশোরের বেনাপোল সীমান্ত এলাকা থেকে শুক্রবার ভোরে আড়াই কেজি হোরোইন আটক করেছে বাংলাদেশ রাইফেলস (বিডিআর)।
তবে এর সঙ্গে জড়িত কাউকে গ্রেপ্তার করা যায়নি।
বেনাপোল বিডিআর ক্যাম্পের নায়েক সুবেদার হারুন অর রশিদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ভোর ৪টার দিকে সাদীপুর সীমান্তের ১৯ নম্বর পিলারের কাছ দিয়ে ভারত থেকে হেরোইন নিয়ে বাংলাদেশে ঢোকে পাচারকারীরা।
তবে বিডিআর সদস্যদের উপস্থিতি টের পেয়ে তারা হেরোইন ফেলে পালিয়ে যায়। হেরোইনগুলো পাঁচটি প্যাকেটে ছিল।
তিনি জানান, এ ব্যাপারে বেনাপোল বন্দর থানায় একটি মামলা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/এমএসবি/১৬১৮ ঘ.
bdnews24