ঢাকা, নভেম্বর ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ১০ নভেম্বর মঙ্গলবার 'শহীদ নূর হোসেন দিবস'।
১৯৮৭ সালের এই দিনে বুকে-পিঠে 'স্বৈরাচার নিপাত যাক, গণতন্ত্র মুক্তিপাক'- স্লোগান লিখে হুসেইন মুহম্মদ এরশাদের স্বৈরশাসনের প্রতিবাদ জানাতে গিয়ে সরকারি 'পেটোয়া বাহিনীর' গুলিতে প্রাণ হারান নূর হোসেন।
দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথক বাণী দিয়েছেন।
রাষ্ট্রপতি তার বাণীতে নূর হোসেনের প্রতি শ্রদ্ধা জানিয়ে বলেন, মিছিলের পুরোভাগে থাকা এই অকুতোভয় যোদ্ধা অসা
bdnews24