ঢাকা, অক্টোবর ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় বাংলাদেশের প্রায় ১০ বিলিয়ন ডলার সমমানের ৭০ হাজার কোটি টাকা প্রয়োজন বলে জানিয়েছেন পরিবেশ ও বন প্রতিমন্ত্রী হাছান মাহমুদ।
এরমধ্যে শুধু নদী খননের জন্যই ৩৫ হাজার কোটি টাকা প্রয়োজন বলে জানান তিনি।
প্রতিমন্ত্রী বুধবার সচিবালয়ে তার কার্যালয়ে সাংবাদিকদের বলেন, "জলবায়ুর পরিবর্তনের প্রভাবে সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশগুলোর মধ্যে বাংলাদেশ অন্যতম।"
সার্কভুক্ত দেশগুলোর মধ্যে বাংলাদেশ ও মালদ্বীপ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত বলে জানিয়ে তিনি বলেন, "অন্যগুলো এতটা বেশি ক্ষতিগ্রস্ত নয়। তাই তাদের তেমন কোন মাথা-ব্যথাও নেই। তবে আমাদের এ ক্ষতি থেকে বেরিয়ে আসতে সকলের সহায়তা নিতে হবে। এ জন্য বাংলাদেশের প্রায় ১০ বিলিয়ন ডলার অর্থাৎ ৭০ হাজার কোটি টাকা প্রয়োজন। এর মধ্যে শুধু নদী খননের জন্যই ৩৫ হাজার কোটি টাকা প্রয়োজন।"
এ সময় তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তার সা
bdnews24