২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চাঁপাইনবাবগঞ্জে ট্রেনের ১০টি বগি লাইনচ্যুত

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার বড়পুকুর এলাকায় মঙ্গলবার বিকেলে একটি লোকাল ট্রেনের পাথর বোঝাই ১০টি বগি লাইনচুত্য হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Oct 2009, 03:47 PM

Updated : 26 Aug 2022, 12:13 PM

চাঁপাইনবাবগঞ্জ, অক্টোবর ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার বড়পুকুর এলাকায় মঙ্গলবার বিকেলে একটি লোকাল ট্রেনের পাথর বোঝাই ১০টি বগি লাইনচুত্য হয়েছে। এরপর থেকে চাঁপাইনবাবগঞ্জ থেকে খুলনা ও সিরাজগঞ্জ রুটে রেল যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে। ঢাকা-চাঁপাইনবাগঞ্জের সরাসরি কোনো ট্রেন নেই। রাতে উদ্ধার কাজ শুরু করার কথা জানিয়েছেন চাঁপাইনবাবগঞ্জ রেল স্টেশনের স্টেশন মাস্টার মোহাম্মদ মনিরুজ্জামান। তিনি জানান, বিকেল ৪টার দিকে চাঁপাইনবাবগঞ্জের রহনপুর থেকে ছেড়ে আসা ৫৮২ আপ লোকাল ট্রেনটি বড়পুকুর এলাকায় পৌঁছানোর পর পাথর বোঝাই ১০টি বগি লাইনচ্যুত হয়। তিনি জানান, চাঁপাইনবাবগঞ্জের আমনুরা রেলওয়ে জংশনের মেকানিক্যাল বিভাগকে খবর দেওয়া হয়েছে, তারা রাতে এসে উদ্ধার কাজ শুরু করার কথা। স্টেশন মাস্টার জানান, স্লিপার স্বল্পতা ও ফিসপ্লেট না থাকা এবং ক্ষয়ে যাওয়া রেললাইন পরিবর্তন না করায় ট্রেন লাইনচ্যুতির এ ঘটনা ঘটে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২১৪১ ঘ.