২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পিরোজপুরে গুলি করে আইনজীবীকে হত্যা, দুজন আটক

পিরোজপুরের কাউখালী উপজেলার কচুয়াকাঠী বেইলি ব্রিজের কাছে রোববার দুপুরে একজন আইনজীবীকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহত আইনজীবী হলেন- গিয়াস উদ্দীন খান মাসুদ (৩৫) তিনি স্বরূপকাঠী উপজেলার সেহাঙ্গলা গ্রামের বজলুর রহমান খানের ছেলে। মাসুদ পিরোজপুর ও বরিশাল জেলা আইনজীবী সমিতির সদস্য ছিলেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Oct 2009, 09:28 AM

Updated : 26 Aug 2022, 12:11 PM

পিরোজপুর, অক্টোবর ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পিরোজপুরের কাউখালী উপজেলার কচুয়াকাঠী বেইলি ব্রিজের কাছে রোববার দুপুরে একজন আইনজীবীকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহত আইনজীবী হলেন- গিয়াস উদ্দীন খান মাসুদ (৩৫) তিনি স্বরূপকাঠী উপজেলার সেহাঙ্গলা গ্রামের বজলুর রহমান খানের ছেলে। মাসুদ পিরোজপুর ও বরিশাল জেলা আইনজীবী সমিতির সদস্য ছিলেন। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য দুজনকে আটক করেছে পুলিশ। এরা হলেন- বেসরকারি প্রতিষ্ঠান যুবক এর কর্মকর্তা কামরুল ইসলাম ও হেমায়েত সিকদার। কাউখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মাসুদ যুবক এর ঝালকাঠি হাউজিং এর প্লট কেনার ব্যাপারে যুবকের কর্মকর্তা কামরুল ইসলামের বাসায় যান। কামরুলের সঙ্গে কথায় বনিবনায় না হওয়াতে তিনি ঝালকাঠির উদ্দেশ্যে রওয়ানা দেন। পথে কাউখালীর কচুয়াকাঠী বেইলি ব্রিজের কাছে পৌঁছালে দুপুর ১২টার দিকে দুটি মোটর সাইকেলে করে এসে কয়েকজন সন্ত্রাসী তার পথ রোধ করে। সন্ত্রাসীরা তার টাকার ব্যাগ ছিনিয়ে নিতে চাইলে তিনি বাধা দেন। ওই সময় তারা তার মাথায় গুলি করে বলে ওসি রফিকুল জানান । ওসি রফিকুল বলেন, "গুলিবিদ্ধ মাসুদকে প্রথমে কাউখালী উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নেওয়া হয়। সেখান থেকে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর তার মৃত্যু হয়।" ময়নাতদন্তের জন্য লাশ শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/এমআই/এমএসবি/১৯১৪ ঘ.