২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকা চিড়িয়াখানায় আরেকটি জিরাফের মৃত্যু

মাত্র তিন দিনের ব্যবধানে ঢাকা চিড়িয়াখানার আরও একটি জিরাফ মারা গেছে। রোববার রাতে মারা যাওয়া জিরাফটি ছিল সাড়ে তিন বছর বয়সী। এর আগে গত ৭ ও ৩০ সেপ্টেম্বর দু'টি জিরাফ মারা যায়। এরপর একটি বাঘ ও একটি সিংহও মারা যায়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Oct 2009, 12:33 PM

Updated : 26 Aug 2022, 12:09 PM

ঢাকা, অক্টোবর ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-- মাত্র তিন দিনের ব্যবধানে ঢাকা চিড়িয়াখানার আরও একটি জিরাফ মারা গেছে। রোববার রাতে মারা যাওয়া জিরাফটি ছিল সাড়ে তিন বছর বয়সী। এর আগে গত ৭ ও ৩০ সেপ্টেম্বর দু'টি জিরাফ মারা যায়। এরপর একটি বাঘ ও একটি সিংহও মারা যায়। এ নিয়ে গত এক বছরে চিড়িয়াখানায় ২২টি প্রাণীর মৃত্যু হলো। তিনটি জিরাফ মারা যাওয়ায় চিড়িয়াখানায় এখন জিরাফ রয়েছে মাত্র দুটি। নতুন দায়িত্বপ্রাপ্ত চিড়িয়াখানার কিউরেটর ডা. মোসাদ্দেক হোসেন সোমবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "মারা যাওয়া জিরাফটি গত কয়েকদিন ধরেই অসুস্থ ছিল। রোববার রাত সাড়ে ১০ টার দিকে সেটি মারা যায়।" বাংলাদেশের আবহাওয়ায় জিরাফ নিজেকে ঠিকভাবে খাপ খাইয়ে নিতে পারে না বলে দাবি করেন তিনি। চিড়িয়াখানায় একের পর এক প্রাণী মৃত্যুর সঠিক কারণ নির্ণয়ে এর নমুনা থাইল্যান্ডে পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেও জানান ডা. মোসাদ্দেক। তবে চিড়িয়াখানার প্রাণীদের সঠিক পরিচর্যা-চিকিৎসার পর্যাপ্ত সুযোগ সুবিধা নেই বলেও জানান তিনি। গত ৩০ সেপ্টেম্বর ভারপ্রাপ্ত কিউরেটর বিবেকানন্দ চৌধুরী জানান, ২০০৮ সালের জুন মাসে দক্ষিণ আফ্রিকা থেকে জিরাফগুলো আনা হয়। জিরাফের গড় আয়ু ১২ থেকে ১৫ বছর পর্যন্ত হয় বলে জানান তিনি। গত ১২ সেপ্টেম্বর গর্জন নামের একটি বাঘ এবং ১০ সেপ্টেম্বর রিঙ্গো নামের সিংহটি মারা যায়। ৭ সেপ্টেম্বর একটি স্ত্রী জিরাফের মৃত্যুর পর চিড়িয়াখানার কিউরেটর ও উপ-কিউরেটরকে সাময়িক বরখাস্ত করা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরএ/এসএইচ/১৭২৬ ঘ.