২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে ধর্ষণের অভিযোগে মামলা

নগরীর খুলশী থানার ফিরোজ শাহ কলোনি এলাকায় ছয় বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে চারজনের বিরুদ্ধে মামলা হয়েছে। আসামিরা হল- মোহাম্মদ আলম (৪৭), মো. মঙ্গল, ফারুক ও আবছার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Oct 2009, 03:37 PM

Updated : 26 Aug 2022, 12:08 PM

চট্টগ্রাম, অক্টোবর ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নগরীর খুলশী থানার ফিরোজ শাহ কলোনি এলাকায় ছয় বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে চারজনের বিরুদ্ধে মামলা হয়েছে। আসামিরা হল- মোহাম্মদ আলম (৪৭), মো. মঙ্গল, ফারুক ও আবছার। খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইফতেখার হাসান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ৩০ সেপ্টেম্বর রাতে ফিরোজ শাহ কলোনির এক শিশুকে ধর্ষণের অভিযোগ এনে মেয়েটির বাবা রোবাবার থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেছেন। এজাহারের উদ্বৃতি দিয়ে তিনি জানান, ফিরোজ শাহ কলোনিতে বাদীর প্রতিবেশী মোহম্মদ আলম ৩০ সেপ্টেম্বর রাত নয়টার দিকে ছয় বছরের ওই শিশুকে বাদাম খাবার কথা বলে ডেকে নিয়ে যায় এবং এক পর্যায়ে তাকে ধর্ষণ করে। অপর তিন আসামি আলমকে সহযোগিতা করেছে বলে অভিযোগে উল্লেখ করা হয়। আসামিদের গ্রেপ্তারে অভিযান চালানো হচ্ছে বলেও পুলিশ কর্মকর্তা জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/ডিডি/২১৩০ ঘ.