বরিশাল, জানুয়ারি ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বরিশালের উজিরপুর উপজেলার গুঠিয়া ইউনিয়ন পরিষদ বাজার থেকে বৃহস্পতিবার দুপুরে ১১৩ বস্তা ইউরিয়া সার আটক করেছে র্যাব। মজুদদারির অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে সোহরাব নামে এক ব্যক্তিকে।
বাজারের শাহজাহান হাওলাদারের দু'টি পাটের গুদাম এবং সোহরাব হোসেনের বসত ঘরে তল্লাশি চালিয়ে এ সার উদ্ধার করা হয়।
সার এবং আটককৃত সোহরাব এখন র্যাবের হেফাজতে রয়েছে।
র্যাব কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার এ কে এম মামুনুর রশিদ বিডিনিউজকে বলেন, "সারগুলো অবৈধ পথে পাচারের উদ্দেশ্যে বিভিন্ন স্থানে মজুদ করে রাখে হয়েছিল।"
এ ব্যাপারে আটককৃত সোহরাবসহ চারজনকে আসামি করে মামলা করা হবে বলে র্যাব কর্মকর্তা জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২০২৫ ঘ.
bdnews24