যশোর, জানুয়ারি ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- যশোরের নওয়াপড়ায় বুধবার প্রায় আড়াই হাজার মেট্রিক টন নিম্নমানের টিএসপি সার আটক করেছে পুলিশ ও কৃষি বিভাগ।
কৃষি মন্ত্রণালয়ের এক নির্দেশে চীন থেকে আমাদানি করা এ সার জব্দ করা হয়েছে বলে কৃষি অফিস জানায়।
নওয়াপাড়া উপজেলা সহকারী কৃষি কর্মকর্তা অশোক বিশ্বাস জানিয়েছেন, বুধবার বিকেলে সার বোঝাই তিনটি কার্গো চট্টগ্রাম থেকে নওয়াপাড়ায় এসে পৌঁছে। কার্গো এমভি আল আকসা-২ নয়শ মেট্রিক টন, এমভি তাজনোভা আটশ ৭৫ মেট্রিক টন এবং এমভি নিরবুর আটশ মেট্রিক টন সার নিয়ে নওয়াপাড়া আসে।
সন্ধ্যা ছয়টার দিকে কৃষি বিভাগের কর্মকর্তারা তাবলীগ ঘাট থেকে কার্গো তিনটিসহ এ সার জব্দ করেন।
তিনি আরও জানান, নওয়াপাড়ার মেসার্স দেশ ট্রেডিং স
bdnews24