২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সবিশেষসেবা নিতে জাতীয় পরিচয়পত্র বাধ্যতামূলক নয়: ইসি

প্রায় দেড় কোটি ভোটারযোগ্য নাগরিকের হাতে এখনও জাতীয় পরিচয়পত্র না পৌঁছায় তা ব্যবহার বাধ্যতামূলক না করার অনুরোধ জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। ব্যাংকে নতুন হিসাব খোলা কিংবা ঋণ বিতরণসহ নানা সেবা প্রদানে জাতীয় পরিচয়পত্র প্রদর্শন বা দাখিল বাধ্যতামূলক না করার বিষয়ে মন্ত্রিপরিষদ বিভাগ, বাংলাদেশ ব্যাংক, রাষ্ট্রপতির কার্যালয়ের সচিবসহ সব মন্ত্রণালয়, বিভাগ, সংস্থার প্রধানকে এ বিষয়ে চিঠি দিচ্ছে নির্বাচন কমিশন সচিবালয়। মঈনুল হক চৌধুরী জানাচ্ছেন বিস্তারিত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jan 2009, 04:08 PM

Updated : 26 Aug 2022, 10:59 AM

মঈনুল হক চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম ঢাকা, জানুয়ারি ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--প্রায় দেড় কোটি ভোটারযোগ্য নাগরিকের হাতে এখনও জাতীয় পরিচয়পত্র না পৌঁছায় তা ব্যবহার বাধ্যতামূলক না করার অনুরোধ জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। ব্যাংকে নতুন হিসাব খোলা কিংবা ঋণ বিতরণসহ নানা সেবা প্রদানে জাতীয় পরিচয়পত্র প্রদর্শন বা দাখিল বাধ্যতামূলক না করার বিষয়ে মন্ত্রিপরিষদ বিভাগ, বাংলাদেশ ব্যাংক, রাষ্ট্রপতির কার্যালয়ের সচিবসহ সব মন্ত্রণালয়, বিভাগ, সংস্থার প্রধানকে এ বিষয়ে চিঠি দিচ্ছে নির্বাচন কমিশন সচিবালয়। মঈনুল হক চৌধুরী জানাচ্ছেন বিস্তারিত। বুধবার নির্বাচন কমিশন সচিব মুহম্মদ হুমায়ুন কবির বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এ তথ্য জানান। নির্বাচন কমিশন সচিব বলেন, "সেবা প্রদান সংক্রান্ত বিভিন্ন কাজে জাতীয় পরিচয়পত্র বাধ্যতামূলক না করার জন্য সংশ্লিষ্ট বিভাগ ও সংস্থাকে নির্দেশনা দেওয়া হচ্ছে। এখন পর্যন্ত দেশের সব নাগরিককে জাতীয় পরিচয়পত্র প্রদান সম্পন্ন না হওয়ায় এবং সরকার কোনো প্রজ্ঞাপন জারি না করায় নির্বাচন কমিশন এ সিদ্ধান্ত নিয়েছে।" নির্বাচন কমিশন সচিব জানান, এখনও ২০ থেকে ৩০ শতাংশ (সম্ভাব্য- প্রায় দেড় কোটি) ভোটারযোগ্য নাগরিক জাতীয় পরিচয়পত্র হাতে পাননি। কারণ হিসাবে তিনি বলেন, "হয়ত এদের কেউ ভোটার তালিকাভুক্ত হননি, অথবা জাতীয় পরিচয়পত্র হারিয়ে ফেলেছেন অথবা জাতীয় পরিচয়পত্র সংগ্রহ করেননি কিংবা জাতীয় পরিচয়পত্রে ভুলত্র"টি আছে কিংবা বিদেশ থেকে ফিরেছে।" তিনি বলেন, "সরকারও এখন পর্যন্ত জাতীয় পরিচয়পত্র প্রদর্শন বা দাখিল বাধ্যতামূলক করে প্রজ্ঞাপন জারি করেনি। এ অবস্থায় জাতীয় পরিচয়পত্র বাধ্যতামূলক করা হলে তাদের বিভিন্ন সেবা পেতে ঝামেলা হবে। এজন্যে কোনো কাজে জাতীয় পরিচয়পত্র প্রদর্শন বা এর অনুলিপি দাখিলের বিষয়টি গেজেট বিজ্ঞপ্তি না হওয়ায় পর্যন্ত বাধ্যতামূলক না করার নির্দেশনা দেওয়া হয়েছে।" এর আগে 'ছবিসহ ভোটার তালিকা প্রণয়ন ও জাতীয় পরিচয় প্রদানে সহায়তা' প্রকল্প সুপারিশ করে