২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সেচ সুবিধা বাড়াতে আইডিবি-র সহায়তা চেয়েছেন কৃষি মন্ত্রী

বাংলাদেশের কৃষি খাতে সেচ সুবিধা বাড়াতে ইসলামিক উন্নয়ন ব্যাংকের (আইডিবি) সহায়তা চেয়েছেন কৃষি মন্ত্রী মতিয়া চৌধুরী। সচিবালয়ে কৃষি মন্ত্রণালয়ের কার্যালয়ে আইডিবি'র বাংলাদেশ প্রতিনিধি মোহাম্মদ শাফিউদ্দিনের সঙ্গে সৌজন্য সাক্ষাতে কৃষিমন্ত্রী এ সহযোগিতা কামনা করেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Jan 2009, 04:29 PM

Updated : 26 Aug 2022, 10:59 AM

ঢাকা, জানুয়ারি ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাংলাদেশের কৃষি খাতে সেচ সুবিধা বাড়াতে ইসলামিক উন্নয়ন ব্যাংকের (আইডিবি) সহায়তা চেয়েছেন কৃষি মন্ত্রী মতিয়া চৌধুরী। সচিবালয়ে কৃষি মন্ত্রণালয়ের কার্যালয়ে আইডিবি'র বাংলাদেশ প্রতিনিধি মোহাম্মদ শাফিউদ্দিনের সঙ্গে সৌজন্য সাক্ষাতে কৃষিমন্ত্রী এ সহযোগিতা কামনা করেন। আইডিবি কর্মকর্তাকে মতিয়া চৌধুরী জানান, বাংলাদেশে পর্যাপ্ত সেচ সুবিধা নেই। নদীগুলোও সরু হয়ে যাচ্ছে। তাই কৃষকদের জন্য সেচ সুবিধা নিশ্চিত করতে সরকার নদী খননের পরিকল্পনা করছে। তিনি আইডিবি কর্মকর্তাকে জানান, নদী খননের স্বল্প ও দীর্ঘ মেয়াদী পরিকল্পনা নিয়ে সরকার এগিয়ে যাচ্ছে। মন্ত্রী বলেন, স্বল্প মেয়াদী খনন কাজে আইডিবি অংশ নিতে পারে। এছাড়া দীর্ঘ মেয়াদী এবং গভীর খনন কাজেও তারা বাংলাদেশকে সহযোগিতা করতে পারে। মোহাম্মদ শাফিউদ্দিন বাংলাদেশের প্রস্তাব বিবেচনার আশ্বাস দেন। এছাড়া বাংলাদেশের ক্ষুদ্র মৎস্যজীবীদের জন্য নৌকা, মাছ ধরার জাল এবং নগদ অর্থ দিয়ে সহযোগিতার আশ্বাস দিয়েছে আইডিবি। বাংলাদেশে ভুট্টার চাষ বাড়ানোর ওপরও গুরুত্ব দিয়েছে তারা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এসকে/২২২৯ঘ.