২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বরিশালে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে ডাকাত নিহত

বরিশালে রোববার রাতে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে এক ডাকাত নিহত হয়েছে। আলাউদ্দিন (৩৮) ওরফে কালু নামের ওই ডাকাত পাশ্বপর্তী বাকেরগঞ্জ উপজেলার সামসুল হকের ছেলে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Jan 2009, 07:24 AM

Updated : 26 Aug 2022, 10:57 AM

বরিশাল, জানুয়ারি ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বরিশালে রোববার রাতে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে এক ডাকাত নিহত হয়েছে। আলাউদ্দিন (৩৮) ওরফে কালু নামের ওই ডাকাত পাশ্বপর্তী বাকেরগঞ্জ উপজেলার সামসুল হকের ছেলে। কোতয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুজ্জামান চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে সোমবার বলেন, "গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পুলিশের একটি বিশেষ দল রোববার রাতে সদর উপজেলার চাঁদপুরা ইউনিয়নের তালুকদারহাট এলাকায় অভিযান চালিয়ে কালুকে আটক করে।" তিনি বলেন, "প্রাথমিক জিজ্ঞাসাবাদে কালু তার কাছে অস্ত্র থাকার কথা স্বীকার করলে তাকে নিয়ে অস্ত্র উদ্ধারে বের হয় পুলিশ।" ওসি নুরুজ্জামান বলেন, "পুলিশ রাত পৌনে ১১টার দিকে সাহেবেরহাট সড়কের যাত্রাঘাটা ব্রীজ সংলগ্ন এলাকা অতিক্রমকালে কালুকে ছাড়িয়ে নিতে তার সহযোগীরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোঁড়ে। পুলিশও এসময় পাল্টা গুলি চালায়। এক পর্যায়ে সন্ত্রাসীরা পিছু হটে।" তিনি বলেন, "এরপর পুলিশ ঘটনাস্থল ঘিরে রেখে তল্লাশি চালিয়ে একটি লাশ পায়। এলাকাবাসী ওই লাশটি ডাকাত আলাউদ্দিন ওরফে কালুর বলে সনাক্ত করে।" ঘটনাস্থল থেকে একটি রিভলবর ও ৮ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে বলে জানান তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এজে/১৩২৫ ঘ.