২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে বড় অপরাধ নিয়ন্ত্রণে থাকলেও মামলা বেড়েছে

চট্টগ্রাম মহানগরীতে ২০০৮ সালে বড় ধরনের অপরাধের ঘটনা কমলেও মামলার সংখ্যা বেড়েছে। পুলিশ প্রশাসন মনে করছে, নতুন বছরে রাজনৈতিক সরকারের আমলে নগরীর আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখাই হবে বড় চ্যালেঞ্জ। চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) পরিসংখ্যান অনুযায়ী, গত তিন বছরে মামলার গড় সংখ্যা বেড়েছে। ২০০৮ সালে সিএমপির ১২টি থানায় প্রতিদিন গড়ে ১২টি করে মামলা রেকর্ড হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Jan 2009, 05:51 PM

Updated : 26 Aug 2022, 10:52 AM

মিন্টু চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম চট্টগ্রাম অফিস চট্টগ্রাম, জানুয়ারি ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রাম মহানগরীতে ২০০৮ সালে বড় ধরনের অপরাধের ঘটনা কমলেও মামলার সংখ্যা বেড়েছে। পুলিশ প্রশাসন মনে করছে, নতুন বছরে রাজনৈতিক সরকারের আমলে নগরীর আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখাই হবে বড় চ্যালেঞ্জ। চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) পরিসংখ্যান অনুযায়ী, গত তিন বছরে মামলার গড় সংখ্যা বেড়েছে। ২০০৮ সালে সিএমপির ১২টি থানায় প্রতিদিন গড়ে ১২টি করে মামলা রেকর্ড হয়েছে। ২০০৭ সালে মামলা হয়েছে দিনে গড়ে ১০টি করে। আর ২০০৬ সালে প্রতিদিন গড়ে ৬টি করে মামলা রেকর্ড হয়েছে। ২০০৭ সালে সিএমপির থানাগুলোতে মোট মামলা রেকর্ড হয় ৩৪২৫টি। আর ২০০৮ সালের নভেম্বর পর্যন্ত