২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজধানীতে র‌্যাবের 'এনকাউন্টারে' তরুণ নিহত

রাজধানীর শ্যামপুর এলাকায় বৃহস্পতিবার রাতে র‌্যাবের 'এনকাউন্টারে' এক তরুণ নিহত হয়েছে। তার নাম সায়েল খান (২০)। র‌্যাবের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সে শ্যামপুর এলাকার সন্ত্রাসী বড়মিয়া শাহীন গ্র"পের সদস্য।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Sep 2008, 02:55 PM

Updated : 26 Aug 2022, 02:23 PM

ঢাকা, সেপ্টম্বর ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-- রাজধানীর শ্যামপুর এলাকায় বৃহস্পতিবার রাতে র‌্যাবের 'এনকাউন্টারে' এক তরুণ নিহত হয়েছে। তার নাম সায়েল খান (২০)। র‌্যাবের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সে শ্যামপুর এলাকার সন্ত্রাসী বড়মিয়া শাহীন গ্র"পের সদস্য। বিজ্ঞপ্তিতে বলা হয়, বৃহস্পতিবার রাতে র‌্যাব-১০ এর একটি দল জানতে পারে, নামা শ্যামপুর এলাকায় অস্ত্রধারী সন্ত্রাসীরা মিলিত হয়ে অপরাধ করার প্রস্তুতি নিচ্ছে। র‌্যাব সদস্যরা সেখানে গেলে সন্ত্রাসীরা র‌্যাবের ওপর এলোপাতাড়ি গুলিবর্ষণ শুরু করে। র‌্যাবও পাল্টা গুলি করে। পরিস্থিতি স্বাভাবিক হয়ে এলে সন্ধান করে সায়েলের লাশ পাওয়া যায়। সেখান থেকে একটি বিদেশি পিস্তল ও এক রাউন্ড গুলিও উদ্ধার করে র‌্যাব। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জিএমএ/এমএইচবি/২০৪৬ ঘ.