২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শিশু নিয়োগের অভিযোগে সাত জামদানী কারখানার বিরুদ্ধে মামলা

শিশু শ্রমিক নিয়োগের অভিযোগে নারায়ণগঞ্জের রূপগঞ্জের সাতটি জামদানী শিল্প কারখানার মালিকের বিরুদ্ধে মামলা দায়ের করেছে কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন পরিদপ্তর।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Sep 2008, 11:26 AM

Updated : 26 Aug 2022, 02:23 PM

ঢাকা, সেপ্টেম্বর ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শিশু শ্রমিক নিয়োগের অভিযোগে নারায়ণগঞ্জের রূপগঞ্জের সাতটি জামদানী শিল্প কারখানার মালিকের বিরুদ্ধে মামলা দায়ের করেছে কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন পরিদপ্তর। বৃহস্পতিবার সরকারি এক তথ্য বিবরণীতে জানানো হয়, যেসব জামদানী কারখানার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে, সেগুলো হলো- মারজিনা জামদানী উইভিং ফ্যাক্টরি, কাওসার ঢাকাই জামদানী উইভিং ফ্যাক্টরি, বাংলাদেশ জামদানী উইভিং ফ্যাক্টরি, জুলেখা জামদানী উইভিং ফ্যাক্টরি, শাহানাজ জামদানী উইভিং ফ্যাক্টরি, কালাম জামদানী উইভিং ফ্যাক্টরি ও আনোয়ার জামদানী উইভিং ফ্যাক্টরি। এতে আরো জানানো হয়, জামদানী শিল্পে শিশুশ্রম নিরসনে আইনগত ব্যবস্থা গ্রহণের পাশাপাশি বিভিন্ন উদ্বুদ্ধকরণ কর্মসূচিও গ্রহণ করা হয়েছে। তথ্য বিবরণীতে বলা হয়, ইতোমধ্যে তৈরি পোশাক, জাহাজ ভাঙা ও চিংড়ি প্রক্রিয়াকরণ শিল্প শিশুশ্রম মুক্ত হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কিউএইচ/এসকে/১৭৪২ঘ.